Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে ৮ দলের বিক্ষোভ

admin • 14 Nov 2025, 10:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জামালপুরে গণভোটসহ ৫ দফা দাবিতে ৮ দলের বিক্ষোভ

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে আন্দোলনরত সমমনা ৮ দল বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

 

সমাবেশে ইসলামী আন্দোলন জামালপুর জেলার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মজলিশে শুরা সদস্য ও জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাঃ মো. ইউনুস।

 

তিনি বলেন,, পিআর ব্যবস্থা ও গণভোট ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের মতামতকে যথাযথভাবে প্রতিফলিত করতে ব্যর্থ। পিআর পদ্ধতি চালু হলে ভোটের মূল্য বৃদ্ধি পাবে, ক্ষমতার একপক্ষের আধিপত্য কমবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

 

ডাঃ ইউনুস আরও বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন। দেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নির্ধারণের সিদ্ধান্ত রাষ্ট্রের মালিক জনগণই নেবে।

 

এছাড়া সমাবেশে জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।

 

আমাদের দাবিগুলো শুধুমাত্র রাজনৈতিক নয়, এগুলো জনস্বার্থের দাবি ও গণতন্ত্র রক্ষার প্রয়াস। বিক্ষোভ ও সমাবেশ শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবির বাস্তবায়নের জোর আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।