Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘জামায়াত একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাড়িপাল্লা টেনে তোল’

admin • 15 Nov 2025, 10:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘জামায়াত একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাড়িপাল্লা টেনে তোল’

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, জামায়াতের আলেমগণ বিভিন্ন জায়াগায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান, এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনাদেরকে আরও সর্তক হওয়া দরকার। কারণ আপনারা এখন মন্দিরেও যাচ্ছেন আবার মসজিদেও যাচ্ছেন। মন্দিরে গিয়ে বলছেন পূজা ও রোজা মুদ্রার এপিট আর ওপিঠ। মনে রাখতে হবে পূজা হচ্ছে শয়তানের ইবাদত। আর রোজা হচ্ছে আল্লাহর ইবাদত।

 

‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ এ কথা বলেন তিনি।

 

হারুনুর রশিদ বলেন, তারা একটি ভোটের জন্য বলছে হরি হরি হরি বোল, দাড়িপাল্লা টেনে তোল। আমি একটাও মিথ্যা কথা বলছি না এইগুলো সব ইউটিউবে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। আজকে তারা বলছে ইসলামিক দলকে ভোট দেওয়া নাকি ইবাদতের অংশ, কোথায় দলিল। দলিল পেশ করবেন নাতো ধর্মকে নিয়ে ব্যবসা করবেন না।

 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চল থেকে ধানের শীষকে বিজয় করতে চাই এবং সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে চাই। যার মধ্য দিয়ে ভারতের সাথে অমিমাংসিত পানি চুক্তি করতে চাই এবং তার পাশাপাশি গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব।

 

তিনি আরোও বলেন, গঙ্গা ব্যারেজ একটি লাভজনক প্রকল্প। গঙ্গা ব্যারেজ নির্মাণ সম্পন্ন হলে অতিরিক্ত ৫০ লক্ষ মেট্রিকটন খাদ্য উৎপাদন হবে। পদ্মা অববাহিকায় যে ১৬টি নদী মৃতপ্রায় সেই নদীগুলো পুনরুজ্জীবিত করতে পারবো। দক্ষিণাঞ্চলে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে সেটাও আমরা দূর করতে পারব। ২৬টি জেলায় পানির যে সংকট রয়েছে সেটিও দূর করতে পারবো।

 

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, আরেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিঞা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলামসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।