Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই: রুমিন ফারহানা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামায়াতের কথার সঙ্গে কাজের মিল নেই: রুমিন ফারহানা

জামায়াতে ইসলামীর কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

 

তিনি বলেন, জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক, দৃশ্যমান করে এক, অদৃশ্য থাকে আরেক। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের মতো দলের কথা ও কাজের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য থাকে। কিন্তু জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিআর ইস্যুতে জামায়াতের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।

 

এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়ে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণঅভ্যুত্থানের পর গঠিত একটি নতুন দল। জনগণের ভালোবাসা তাদের সঙ্গে আছে। তবে শাপলা প্রতীক নিয়েই সবকিছু নির্ভর করছে, এমন ধারণা ভুল। কোনো প্রতীক এক দিনে জনপ্রিয় হয় না—দীর্ঘ সময় ধরে কাজের মাধ্যমে সেটি আস্থার প্রতীক হয়ে ওঠে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি—নৌকা ও ধানের শীষ মানুষের মনে গভীরভাবে গেঁথে গেছে। কিন্তু শাপলা প্রতীক এখনো তেমন পর্যায়ে পৌঁছায়নি। এটি একটি দীর্ঘ সময়ের প্রক্রিয়া।

 

বিএনপির এই নেত্রীর মতে, যদি এখন শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে মনে হতে পারে নির্বাচনের আগেই এনসিপি মানসিকভাবে হেরে গেছে। এই পরাজয়টা তারা নিজেরাই মেনে নিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।