Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর রাজনীতি

জাবিতে ছাত্রদলের মশাল মিছিল

admin • 02 Aug 2023, 10:32 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে ছাত্রদলের মশাল মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

বুধবার (২ আগস্ট) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বিশমাইল ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নীতি, আদর্শ কিংবা জনপ্রিয়তা দিয়ে কোনোভাবেই মোকাবিলা করতে না পেরে প্রতিহিংসার আশ্রয় নিয়েছে ভোট চোর সরকার। যার অংশ হিসেবে এই রায় দিয়েছে। আমরা অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানাই। অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে উৎখাত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা আরিফুজ্জামান আরিফ, জোবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন রেজা, সাহানুর রহমান সুইট, মো. রাজন মিয়া, মো. হাসান, দেওয়ান আলাউদ্দীন, জিল্লুর রহমান, মুরাদ, রিশাত, শরীফুল ইসলাম শরীফ ও জিসান প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।