কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরো পড়ুন:মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহতসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।





