Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

টাঙ্গাইলে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সংগঠনের পশ্চিম জেলা কমিটির সভাপতি মো. এনামুল হক মঞ্জু সভাপতিত্ব করেন।

 

এসময় সংগঠনের মহাসচিব মো. শামীম হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, টাঙ্গাইল পূর্ব জেলা কমিটির সভাপতি আ. আজিজ খান অটল, জেলা পূর্ব কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।'

আরো পড়ুন : জামালপুরে আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিসহ বিভিন্ন দিক তুলে ধরেন তারা।

 

এছাড়া আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষ থেকে টাঙ্গাইলের ৮টি আসনে প্রার্থী দেবেন বলেও বক্তারা ঘোষণা দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।