Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

জয়পুরহাটে ধানখেতে কলেজছাত্রের লাশ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে ধানখেতে কলেজছাত্রের লাশ

জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানখেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। সে সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।,

(ওসি) জাহিদুল হক জানান, কলেজছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে বড় মোহাম্মদপুর গ্রামের ধানখেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।