Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

admin • 22 Mar 2024, 10:05 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় হারুনুর রশিদ নামে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হারুনুর রশিদ জয়পুরহাট সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আহতরা হলেন- সদর উপজেলার কড়ই এলাকার জামসের উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন ও একই গ্রামের শাজাহান আলীর ছেলে রিয়াদ হাসান।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিএনজির চালক মোসলেম উদ্দিন কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতি সম্পন্ন সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই হারুনুর রশিদের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা করেছে।

 

জয়পুরহাট থানার অফিসার (ওসি) হুমায়ূন কবির বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।