Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জমাইকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী- শ্বাশুড়ি আটক

admin • 09 Oct 2023, 04:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জমাইকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী- শ্বাশুড়ি আটক

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রুবেল (২২) নামে এক ঘোড়ারগাড়ি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ( ৯ অক্টোরব) সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

তবে স্বজনদের অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন গত রোববার সন্ধায় ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। অপরদিকে এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী মারজিয়া খাতুন ও শ্বাশুড়ি মর্জিনা খাতুনকে হেফাজতে নিয়ে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে মেজবার শেখের মেয়ে মার্জিয়ার সাথে রুবেলের দ্বিতীয় বিয়ে হয়। গত রোববার তার স্ত্রী বাবার বাড়িতে একটি মৃত কণ্যা সন্তানের জন্ম দেন। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর মেজো ভাই মিঠু শেখ তাকে ফোনে তার স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যায়। আর সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেলের মা পপি খাতুন বলেন, রোববার সন্ধায় আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল শ্বশুর বাড়ির লোকজন। আর আজ সকালে সড়কের পাশে ছেলের লাশ পড়েছিল। তাঁর ভাষ্য, ছেলের শ্বশুর, শ্বাশুড়ি, স্ত্রী ও ভাইয়েরা মিলে মারধর করে হত্যা করেছি। তিনি থানায় মামলা করবেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘোড়াগাড়ি চালক রুবেলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাঁর ভাষ্য, রুবেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ক্যাপশন ঃ কুমারখালীর হাসিমপুর গোলাইমোড় থেকে সোমবার সকালে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।