Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

জবিতে ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় উদ্বোধন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জবিতে ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে "সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়" সাপ্তাহিক স্কুল উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে এ শিক্ষালয় উদ্বোধন করা হয়। জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসকল সুবিধা বঞ্চিত পথ শিশুরা থাকেন, তাদেরকে প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ।

 

প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল নয়টায় শিশুদের ক্লাস নেওয়া হবে। একারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। নতুন বই পেয়ে এই শিশুরা জ্ঞান অর্জনে আগ্রহী এবং মানুষের মতে মানুষ হবে বলে প্রত্যাশা তাদের। নতুন বই পেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুরা।

 

সিহাব নামের এক শিশু বলেন, আমরা এখানে যারা থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই। আরেক শিশু সুমন জানায়, “বই পেয়ে খুব ভালো লাগছে।

 

এখন থেকে নিয়মিত পড়ব। তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন। দেশের জন্য আরও এমন কাজ করবেন।"

 

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, "কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

 

বাসিত ভাইয়ের প্রচেষ্টা শিশুদের শিক্ষায় অনুপ্রাণিত করবে, যা দেশের জন্যও ইতিবাচক।” উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষালয়টি শুরু করেছি।

 

যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্যই আমাদের উদ্যোগ। ভবিষ্যতে যদি এখান থেকে ভালো প্রতিক্রিয়া পাই, স্থায়ী অবকাঠামোর কথাও ভাবব।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।