Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জনগণের ওপর আস্থা থাকলে নির্বাচনে আসুন:মাহবুবউল আলম হানিফ

admin • 06 Oct 2023, 10:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জনগণের ওপর আস্থা থাকলে নির্বাচনে আসুন:মাহবুবউল আলম হানিফ

মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌরসভাস্থ মহাসড়কের ট্রাফিক মোড়ে শুক্রবার বিকাল ৪টা থেকে উপজেলা আ.লীগের উদ্যোগে বিএনপির নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি চেষ্টার প্রতিবাদে শান্তি সমাবেশ জনসভায় রূপ নেয়।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে আ.লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে জনগণ এখন ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মীরসরাইয়ের অর্থনৈতিক জোন, রূপপুর বিদ্যুৎকেন্দ্র, রামগড় স্থলবন্দর, মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথসহ উন্নয়নের শত শত উন্নয়ন কার্যক্রমে। তিনি বলেন, যদি জনগণ আপনাদের সাথে থাকে তাহলে নির্বাচনে আসুন। এসব আন্দোলন আন্দোলন খেলা বন্ধ করুন।

মীরসরাই উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে, সম্পাদক জাহাঙ্গীর ভূঞার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান এমপি, আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, আবু সাঈদ আহমদ স্বপন এমপি, দিদারুল আলম এমপি, চট্টগ্রাম উত্তর আ.লীগের সভাপতি এমএ সালাম, সম্পাদক শেখ আতাউর রহমান, শ্রমিক লীগের নাছির উদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক লীগের এরাদুল হক ভুট্টো, ছাত্রলীগের তানভির হোসেন তপু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।