এক্সক্লসিভ
বিনোদন
ছেলের আকিকা দিলেন রাজ-পরী
admin
• 18 Aug 2022, 09:35 AM
• পঠিত 0 বার
ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ প্রথমবারের মতো সন্তানের মা-বাবা হয়েছেন। গত ১০ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একটি ছেলের জন্ম দেন পরী। তার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
আটদিন হাসপাতালে থাকার পর বুধবার (১৭ আগস্ট) সকালে ছেলেকে নিয়ে বাসায় ফিরেছেন রাজ-পরী। এদিন ঘটা করে ছেলের আকিকাও সেরেছেন তারা। দুটি খাসি জবাই দিয়ে ছেলের আকিকা করেছেন।
খবরটি প্রকাশ্যে এনেছেন পরীর ঘনিষ্ঠজন, নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ছোট পরিসরে বেশ গোছানো, সুন্দর আয়োজন ছিল। মিলাদ মাহফিলের ব্যবস্থাও ছিল। এ আয়োজনে চয়নিকা ছাড়াও উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।
রাজ-পরীর সন্তানের জন্য শুভকামনা জানিয়ে চয়নিকা তার স্ট্যাটাসে লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানিমাকে কিন্তু ভুলে যেও না!! হুম।’
প্রসঙ্গত, গেল বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমণি ও শরিফুল রাজ। এরপর খবরটি তারা প্রকাশ্যে আনেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন সন্তান ধারণের সুখবরও দেন তারা। অবশেষে সেই সন্তান তাদের ঘরে এলো।
মিরর/ বিনোদন
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





