Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

ছাতা মাথায় শ্রেণিকক্ষে চলছে ক্লাস!

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ছাতা মাথায় শ্রেণিকক্ষে চলছে ক্লাস!

বিদ্যালয়ে ক্লাস চলাকালে বৃষ্টি নামে। এ সময় বৃষ্টির পানি টিনের চালা দিয়ে ক্লাসরুমে পড়তে থাকে। যেসব শিক্ষার্থী ছাতা এনেছিল তারা মাথায় মেলে ধরে। আর যাদের ছাতা ছিল না তাদের ব্যাগ বৃষ্টির পানিতে ভিজে যায়।

রোববার (৬ আগস্ট) দুপুরে ফেনীর পরশুরাম সরকারি পাইলট স্কুলের আধাপাকা ভবনে অষ্টম শ্রেণির ক্লাস চলাকালে এমন দৃশ্য চোখে পড়ে।

জানা যায়, এক হাজার শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নেই। বেশ কয়েক বছর ধরেই জরাজীর্ণ আধাপাকা ভবনে পাঠদান চলছে। নতুন একটি ভবন থাকলেও দ্বিতীয় তলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অফিস কক্ষ। নিচ তলায় শুধুমাত্র তিনটি শ্রেণিকক্ষ আছে।

 

তাই বাধ্য হয়েই পুরোনো ভবনে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নিতে হচ্ছে। কিন্তু ওই ঘরের টিনের চালা ফুটো থাকায় বৃষ্টির পানি সরাসরি শ্রেণিকক্ষে পড়ে। বৃষ্টি হলে বইখাতাসহ পোশাক ভিজে যায়। তাই শিক্ষার্থীরা ছাতা মাথায় ক্লাস করে।

 

শাহাদাত হোসেন নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, একটু বৃষ্টি হলেই ক্লাসরুমে ফোঁটা ফোঁটা পানি পড়তে শুরু করে। তখন খাতা-বই ভিজে যায়। তাই এখন বৃষ্টি হলেই বাড়ি থেকে ছাতা নিয়ে আসি।

 

স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী বলেন, পুরোনো আধাপাকা ভবন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু এখনো কোনো সাড়া পাইনি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে একাধিকবার জানানো হয়েছে। আধাপাকা ভবনটি এতই জরাজীর্ণ যে, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ক্লাস করছে। এছাড়া বর্ষায় শিক্ষার্থীরা ছাতা মাথায় শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে।

 

এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি সরেজমিন গিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।