Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারামারি,নিহত ১

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ছাগলের ঘাস খাওয়া নিয়ে মারামারি,নিহত ১

নরসিংদী সদর উপজেলায় ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মোস্তফা মিয়া নামে একজন নিহত হয়েছেন।

 

আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত মোস্তফা মিয়ার ছেলে ও মেয়েসহ তিনজন আহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশী মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে বুধবার মোস্তফার সঙ্গে আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোস্তফা মিয়া গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুবেল ও আলাউদ্দিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।