Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ: যে পাঁচ কারণে অনন্য এবারের ফাইনাল

admin • 01 Jun 2024, 03:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চ্যাম্পিয়নস লিগ: যে পাঁচ কারণে অনন্য এবারের ফাইনাল

চ্যাম্পিয়নস লিগ, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর। ২০২৩-২৪ সিজনের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও একবারের চ্যাম্পিয়ন বুরুসিয়া ডর্টমুন্ড।

স্বপ্নের এই ফাইনাল দেখার আগে জেনে নিন ৫টি স্পেশাল বিষয়। এক। টনি ক্রুসের বিদায়: ফুটবল থেকে অবসরে যাচ্ছেন সর্বজয়ী জার্মান তারকা টনি ক্রুস। বিশ্বকাপ, ইউরো জিতেছেন অনেক আগেই। ১০ বছরের মাদ্রিদ ক্যারিয়ারে জিতেছেন ক্লাব ফুটবলের সম্ভাব্য সব ট্রফি।

 

শুধু চ্যাম্পিয়নস লিগই জিতেছেন পাঁচবার। এই ক্রুসই বুটজোড়া তুলে রাখবেন আগামী ইউরো শেষে। তার আগে রেয়ালের শেষবারের মত মাঠে নামবেন আজ। দুই

 

ঘর ছাড়ছেন রিউস, হুমেলেস, মদ্রিচ, নাচো: ডর্টমুন্ডের ঘরের ছেলে মার্কো রিউস মৌসুম শেষে ডর্টমুন্ড ছাড়বেন। সেই সাথে দল ছাড়বেন এক যুগের বেশি সার্ভিস দেওয়া ম্যাট হুমেলেস। অন্যদিকে দীর্ঘ দুইযুগ ধরে রেয়ালের দলে থাকা নাচোর মাদ্রিদ ছাড়াও এক প্রকার নিশ্চিত।

 

তবে অনিশ্চিত হলেও মৌসুম শেষে চলে যেতে পারেন মদ্রিচ। তিন। ডর্টমুন্ডের স্বপ্নপুরন ঠিক এক দশক আগে ওয়েম্বলিতে হওয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও ছিল ডর্টমুন্ড। তবে দূর্ভাগ্যবশত সেদিন বায়ার্নের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বুরুসিয়ার। এবার তাই রেয়ালকে আটকাতে বদ্ধপরিকর ডর্টমুন্ড। চার।

 

রেয়ালে আসছে ব্যালন ডি 'অর মৌসুমজুড়ে দুর্দান্ত পারফর্ম করা ভিনি আর বেলিংহামের হাত ধরে ব্যালন ডি 'অর ফিরতে পারে রেয়াল মাদ্রিদে। এজন্য বাঁধা কেবল ডর্টমুন্ড। ভিনি, বেলিংহাম তাই জীবন বাজি রাখবেন আজ রাতে সেটা একপ্রকার বলাই যায়। পাঁচ।

 

জ্যাডন সাঞ্চো এই ডর্টমুন্ড থেকেই ১০০ মিলিয়ন ইউরোতে ম্যানচেষ্টার ইউনাইটেড সাঞ্চোকে কিনে নিয়েছিল। কোচের চক্ষুশূল হয়ে লোনে আবার গিয়েছেন ডর্টমুন্ডেই।

 

দুর্দান্ত পারফর্ম করে দলকে তুলেছেন ফাইনালে। অন্যদিকে ম্যানইউ আগামী চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে পারেনি। কোচ টেন হাগের চাকরি হারানোও অনেকটা নিশ্চিত। আজ ডর্টমুন্ড জিততে পারলে সাঞ্চো ও ইউনাইটেড মুদ্রার দুই পিঠ দেখবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।