Saturday, 31 October 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন কর্মসূচি ঘোষণা

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শুক্রবার এবং শনিবার প্রতিটি জেলায় অনলাইন-অফলাইনে গণসংযোগ। এছাড়া রোববার (১২ জানুয়ারি) জেলায় জেলায় মানববন্ধন করবে বিডিআর থেকে চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিম সরকার এসব কর্মসূচির ঘোষণা দেন।

 

তিনি বলেন, সরকার আমাদের দাবিকে স্বাগত জানিয়েছে। এ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। সরকারের পক্ষ থেকে আগামী ১৯ জানুয়ারি শুনানি হবে বলে জানানো হয়েছে। এতে বাধা দেয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ আছে।

 

কর্মসূচি সফল করার জন্য সব শ্রেণী পেশার মানুষকে মাঠে নামার আহ্বান জানিয়ে মাহিম সরকার বলেন, দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসে ততদনি কর্মসূচি অব্যাহত থাকবে।

 

এর আগে দুপুরে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন ভুক্তভোগী, তাদের পরিবার ও ছাত্র-জনতা।

 

কর্মসূচির কারণে কাঁটাবন-ফার্মগেট-মতিঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই পথগুলোতে চলাচলকারী পরিবহনের যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

 

এদিন দুপুরে একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে সেখান থেকে তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।