Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চাঁদা নিতে গিয়ে গণপিটুনি, অস্ত্রসহ ইউপিডিএফ কর্মীকে সেনাবাহিনীর হাতে সোপর্দ

admin • 09 Nov 2025, 07:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চাঁদা নিতে গিয়ে গণপিটুনি, অস্ত্রসহ ইউপিডিএফ কর্মীকে সেনাবাহিনীর হাতে সোপর্দ

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্যকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেওয়ার পর গাছের সঙ্গে বেঁধে রেখে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে খাগড়াবিল বাজার এলাকায় চাঁদাবাজির চেষ্টা করার সময় স্থানীয়রা সাহসিকতার সঙ্গে তাকে আটক করে। খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনাসদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করেন এবং রামগড় থানায় নিয়ে যান।

পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আটক ব্যক্তির নাম দূর্গা চাকমা (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত রয়েছেন।

এলাকাবাসীর দাবি, খাগড়াবিল বাজারে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল দূর্গা চাকমা। তাকে আটক করার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।