Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

admin • 02 Nov 2025, 08:56 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চলন্ত বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

পোশাক নিয়ে চলন্ত বাসে নারীকে হেনস্তা করা হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

 

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার।

 

নারীকে হেনস্তার ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর ওই ঘটনা নিয়ে বেশ সমালোচনা হয়।

 

মেজর আবরার ফয়সাল বলেন, 'ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।' পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, 'নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।' নারীকে হেনস্তা করার ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন। সেসময় অন্য যাত্রীদের বাধা দিতে দেখা যায়নি।

 

ওই নারী সিদরাতুল মুনতাহা রহমান তীব্র আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনার বিষয়ে লিখেছেন। তিনি জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

 

'আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন,' বলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।