Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন জাতীয়

চলচিত্রের মন্দার বাজারে সাড়া ফেললো "দিন দ্যা ডে"

admin • 12 Aug 2022, 12:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চলচিত্রের মন্দার বাজারে সাড়া ফেললো "দিন দ্যা ডে"
ঢালিউড এর জনপ্রিয় অভিনেতা সুপারস্টার অনন্ত জলিল এবং ঢালিউড এর বিউটি কুইন খ্যাত অভিনেত্রী বর্ষা'র অভিনীত দিন দ্যা ডে মুক্তির ৬ষ্ঠ সপ্তাহে মানুষের মুখে মুখে।এখনো দেশের বেশ কয়েকটি সিনেমা হলে দাপটের সাথে চলছে সিনেমাটি বিশ্লেষকগন বলছেন, দিন দ্যা ডে দর্শকদের হলে ফিরতে আগ্রহ জাগিয়েছে।   মধুমিতা হলের সামনে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী নওরীন এর সাথে! ডেইলি মিরর অফ বাংলাদেশ এর প্রতিনিধি কে তিনি বলেন, "এই ধরনের এ্যাকশন মুভি বাংলাদেশে এই   প্রথম দেখলেন তিনি।  এছাড়া অনন্ত জলিল ও বর্ষা জুটি  অভিনয়ের দিক থেকে তাদের পূর্বের চেয়ে অনেক ভালো করেছে।     স্টার সিনেপ্লেক্সে দিন দ্যা ডে দেখতে পরিবারসহ এসেছিলেন মুগদা থেকে ব্যাংকার শহিদুল। তিনি বলেন, " দিন দ্যা ডে প্রত্যাশার চাইতেই বেশি কিছু উপহার দিয়েছে  মনে হচ্ছে টিকিটের টাকা উসুল "   এভাবেই দর্শকদের অভিব্যাপ্তি দারুণ আশা-জাগানিয়া। গত ৫ই আগষ্ট ধানমন্ডির একটি রেস্তোরাঁ তে আয়োজন হয়ে গেলো ডিনার উইথ অনন্ত-বর্ষা।     ব্লক বাস্টার সিনেমা হল যমুনার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনন্ত-বর্ষা।  এসময় সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। এসময় অনন্ত তার পরবর্তী মুভি নেত্রী দ্যা লিডার সম্পর্কে বলেন, তিনি আশাবাদব্যক্ত করেন, নেত্রী দ্যা লিডার দর্শকমহলে সাড়া ফেলবে"
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।