Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশায় ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহতরা হলেন– মৃদুল নাথ (৫৮) ও আবদুল্লাহ (৩৫)।

রোববার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, প্রথমে ইউনিক পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর বাসটি ব্যাটারিচালিত আরেকটি রিকশাকে ধাক্কা দেয়। এতে মোট চারজন আহত হন। তাদের উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চারজনের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি এরফান জানান, নিহত দুজনই পুরুষ। তাদের একজন পথচারী এবং আরেকজন ব্যাটারিচালিত রিকশার যাত্রী। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। বাসচালককেও আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।