Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে আ.লীগ নেতা আটক

admin • 24 Dec 2024, 04:20 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে এসে আ.লীগ নেতা আটক

চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

 

আটক আওয়ামী লীগ নেতার নাম এমএ আজিজ। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন বলে জানা গেছে।

 

ওসি আবদুল করিম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা যাচাই-বাছাই করে দেখছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।