Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১

admin • 05 Oct 2024, 10:51 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামের তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এই ঘটনা ঘটে।

 

এ বিষয়ে কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২ টা ৫০ থেকে ৫৫ মিনিটে অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে।

 

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র আরেকটি ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।