Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন।

 

আদালত মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। মামলায় অজ্ঞাত আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার বাদী অভিযোগ করেন, গত ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠনোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি-টুপি দেখে চিন্ময়ের অনুসারীরা তার ওপর হামলা করেন। এতে তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়।

 

এদিকে, মামলা দায়েরের পর চিন্ময়সহ বাকি আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

 

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবী নিহত হন। সেদিন পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫টি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।