Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই শিক্ষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে দুই মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষকরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বিষ্ণুপাড়া গ্রামের মৃত আহমেদ হোসেনের ছেলে জোবায়ের হোসেন (২৮) ও নওগাঁর পোরশা উপজেলার কাশিদাঁড়া গ্রামের রাসেদুল ইসলাম। তারা দুইজনই গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে অবস্থিত ইকরা কওমি মডেল মাদরাসার শিক্ষক ছিলেন।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে শিক্ষকরা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুইজনকে সাপে কামড় দেয়। পরে সহকর্মীরা সাপে কামড়ানো শিক্ষকদের শরীর থেকে বিষ নামানোর জন্য গ্রামের একজন কবিরাজের কাছে নিয়ে যান। কিন্তু এতেও তাদের শরীরের কোনো উন্নতি হয়নি। বরং অবনতি হচ্ছিল। এতে ভয় পেয়ে সহকর্মীরা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাসেদুল ইসলাম মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে অপর শিক্ষক জোবায়েরের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বেলা সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিক্ষক রাসেদুল ইসলামের মরদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। আরেক শিক্ষক জোবায়েরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।