Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে নবজাতক উদ্ধার

admin • 03 Apr 2024, 09:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে নবজাতক উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নীচ থেকে এক ছেলে নবজাতককে সন্তান উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) বেলা ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের ব্রীজের নীচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, শিশুটিকে ওই ব্রীজের নিচে কান্না করতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সেবা-যত্নের জন্য অভিরামপুুরের গ্রামে আব্দুল জব্বারের পুত্র সাহারল কবিরাজের কাছে দেয়া হয়েছে।

 

সাহরুল ইসলাম জানান, বাচ্চাটি সুস্থ রয়েছে। আমার কোন সন্তান সন্ততি নেই যদি কোনো আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিকে দত্তক নিতে চাই।

 

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহিদ জিতি  জানান, শিশুটি হাসপাতালের আউটডোরে চিকিৎসা শেষে যারা নিয়ে এসেছিলেন তারা নিয়ে যায়।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ নবজাতকটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে শিশুটিকে একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য দেয়া হয়েছে। শিশুটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।