Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

গোপালগঞ্জে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী–র‍্যাব

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী–র‍্যাব

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমি দখল নিয়ে মহারাজপুর ও মোচনা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।

   

মঙ্গলবার সকাল ৯টায় দুই ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টা পর্যন্ত চলে সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালেও উভয় পক্ষ তাদের সংঘর্ষ চালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর হাসপাতাল, মাদারীপুরের রাজৈর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যাযনি।

   

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পরিস্থিতি এখন আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।