Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

গাজীপুরে হঠাৎ যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গাজীপুরে হঠাৎ যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

গাজীপুরে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই সেটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ৮–১০ জন যাত্রী দ্রুত নেমে নিরাপদে চলে যেতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আসলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানান তারা।

 

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল এবং হারিকেন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।