Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

গাজীপুরে রেললাইনে আগুন দিল দুর্বৃত্তরা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গাজীপুরে রেললাইনে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

 

বুধবার রাত সাড়ে ৭টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহম্মেদ বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইনের ভুরুলিয়া এলাকায় রেল ব্রিজে আশপাশ থেকে বাঁশ, কাঠ ও আর্বজনা এনে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনাটি তেমন বড় নয়।

 

কারা এটি করেছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত পৌনে ৮টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। ছোট আগুন হওয়ায় সেটি নিয়ন্ত্রণ হয়ে গেছে।

 

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী জানান, আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে রেল সেতুর ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিভিয়ে ফেলে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।