Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর মহানগরে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গতকাল মঙ্গলবার রাতেও আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

 

এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিসংযোগের ফলে বাস দুটি পুরোপুরি পুড়ে গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে ভোগড়া পেয়ারাবাগান এলাকায় ভিআইপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

 

সূত্র জানায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের আগে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকেন। পুলিশ আসার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মামুন বলেন, “রাতে মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাস দাঁড় করানো ছিল। কে বা কারা ওই বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে।”

 

গাজীপুর নগরের বাসন থানার উপপরিদর্শক মো. পারভেজ জানান, “ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তরা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই ঘটনাতেও হতাহতের কোনো খবর ছিল না, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।