Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

গাজীপুরে মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গাজীপুরে মাটির দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরে কালিয়াকৈরের রগনপুর নলিপাড়া এলাকায় মাটির দেয়াল ধসে এমারত আলী (৬৫) ও তার স্ত্রী আছিমা বেগম (৬০) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে দেয়ালের নিচে পড়া তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত গতকাল সকাল থেকে ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া শুরু হয়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে এমারত আলী ও তার স্ত্রী তাদের মাটির ঘরের ভেতর ঘুমিয়ে পড়ে।

রাত ১২টার পরে যে কোন সময় এমারত আলীর ঘরের মাটির দেয়াল বৃষ্টির কারণে নরম হয়ে তাদের উপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে বাড়ীর লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন মাটির দেয়ালের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।