Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে

২ ঘণ্টা পর গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট চেষ্টা চালিয়ে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

  এর আগে দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকায় ওই কয়েল কারখানায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।  
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।  
প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। এরপর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।  

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।