Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

 

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে জেলার শ্রীপুরের বারতোপা বাজারের মাওনা-শ্রীপুর শাখায় এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

 

ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়।

 

তিনি আরও জানান, আশপাশের লোকজন এগিয়ে আসলে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাইরে যান। এসময় মূল ফটকে আগুন দেখতে পান। এঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন,  পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের নাশকতা ঘটাতে পারেনি।

 

ওসি আরও জানান, প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।