Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা,ককটেল বিস্ফোরণ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা,ককটেল বিস্ফোরণ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান আহত হয়েছেন।

জানা গেছে, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে হামলা চালায়। এতে মো. শাহজাহান আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এলাকাবাসী জানান, হামলার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।