Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গরুর সফল সিজারে জন্ম নিল বাছুর

admin • 26 Oct 2025, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গরুর সফল সিজারে জন্ম নিল বাছুর

ফেনীতে এক গাভির সিজার অপারেশনে বাছুরের জন্ম হয়েছে। ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে একটি নতুন খামারে এ সিজার অপারেশন করেন পশু চিকিৎসক ডা. জিয়াউদ্দিন ইব্রাহিম।

 

ডা. জিয়াউদ্দিন ইব্রাহিম বলেন, লক্ষীপুর গ্রামের খামারি দুলাল মিয়ার পালিত একটি গাভি গত ৩ দিন ধরে প্রসব বেদনা উঠলে স্থানীয় পশু চিকিৎসকদের নিয়ে ডেলিভারির চেষ্টা করা হয়। এতে দীর্ঘ সময় ডেলিভারি না হওয়ায় আমাকে জানায়।

 

আমি গরুর পরিবেশ দেখে বুঝতে পারি এ গরুর নরমাল ডেলিভারি সম্ভব নয়। তাই মালিক দুলাল মিয়ার অনুমতি নিয়ে সিজার অপারেশন করি। এখন বাছুর ও গাভি সুস্থ রয়েছে।

 

খামারের মালিক দুলাল মিয়া জানান, তার খামারের একটি গাভির ৩ দিন আগে প্রসব বেদনা উঠলেও ডেলিভারি না হওয়ায় ডা. জিয়াউদ্দিন ইব্রাহিমকে খবর দিলে তিনি সিজার অপারেশনের মাধ্যমে বাছুর প্রসব করান। সিজারে ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।