Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গভীর রাতে হাসপাতালের কমোডে নবজাতকের কান্না

admin • 12 Nov 2023, 08:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গভীর রাতে হাসপাতালের কমোডে নবজাতকের কান্না

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শৌচাগার থেকে অজ্ঞাত পরিচয়ের একটি নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে হাসপাতালের এক রোগী শৌচাগারে যান।

 

সেখানে বাচ্চার কান্নার আওয়াজ শুনে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে শৌচাগারের কমোড থেকে নবজাতককে উদ্ধার করে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গভীর রাতে শৌচাগার থেকে পাওয়া নবজাতকটিকে উদ্ধার করে কর্তব্যরত নার্স ও স্বেচ্ছাসেবীরা। সদর হাসপাতালের তত্ত্বাবধানে সিনিয়র স্টাফ নার্স সাবিনা ইয়াসমিন রেখার বাসায় রেখে শিশুটির চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।