Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ

গভীর রাতে অ্যাসিড ছুড়ে ডাকাতি, স্বামী-স্ত্রী দগ্ধ

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
গভীর রাতে অ্যাসিড ছুড়ে ডাকাতি, স্বামী-স্ত্রী দগ্ধ

জামালপুরের ইসলামপুর গভীর রাতে অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত আল আমিনের চাচা হাসর আলীসহ স্বজনরা জানান, আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল তার ঘরে প্রবেশ করে অবস্থান নেয়। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ২টি মোবাইল নিয়ে যাওয়ার পথে আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার (২৮) শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

 

এ সময় তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে অ্যাসিড দগ্ধ অবস্থা দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নেওয়া হয়। তারা দুজন বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ইসলামপুর থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।