Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

গণহত্যা দিবসে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

admin • 25 Mar 2023, 10:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গণহত্যা দিবসে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’তে জাতীয় গণহত্যা দিবসে গণহত্যাবিরোধী আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

শনিবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টায় গণহত্যায় শহীদদের স্বরণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে সংগঠনটি। এর আগে রাত ১০টার দিকে জিয়া মোড় এলাকা থেকে গণহত্যাবিরোধী আলোর মিছিল বের হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এসে সমাপ্ত হয়।

 

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় কয়েকশো ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

 

এপ্রসঙ্গে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা গভীর শ্রদ্ধায় স্বরণ করি ঐ রাতে নিহত শহীদদের সেই সাথে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি ঐসকল নরপিশাচদের।

 

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের কাছে ঐ ভয়াল রাতে নিহত সকল ছাত্রলীগ নেতাকর্মীর নিহতের স্বীকৃতি চাই’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।