Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মিমাংসায় রাজনৈতিক মহল

admin • 18 Oct 2025, 08:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খোকসায় শিশু ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মিমাংসায় রাজনৈতিক মহল

কুষ্টিয়ার খোকসায় চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে । চলতি মাসের ১২ তারিখে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোপগ্রাম এ.জেড ফাজিল মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ধর্ষন চেষ্টার ঘটনা ঘটে ।

 

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে গোপগ্রাম মডেল মাদ্রাসা সংলগ্ন এলাকার মৃত পন্ডিতের ছেলে আমিরুল ইসলাম আমিরের বিরুদ্ধে । ভুক্তভোগী শিশুর স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হলে মুহুর্তেই ঘটনাটি ভাইরাল হয় এবং ঘটনাটি ধামাচাপা দিতে শালিসী বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসা করেন একটি রাজনৈতিক মহল ।

 

ভুক্তভোগীর বোন ও দুলাভাই জানান, ১২ অক্টোবর বিকেলে ভুক্তভোগী তার বাড়ির পাশের আরেকটি মেয়ের সঙ্গে অভিযুক্ত আমিরুল ইসলাম আমিরের বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনের ছাদে খেলা করছিল ।

 

এসময় অভিযুক্ত আমিরুল ইসলাম তাদেরকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে টেলিভিশনে অশালীন ভিডিও দেখায় এবং ভুক্তভোগী শিশুকে পাশের রুমে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় । এসময় শিশুটি চিৎকার করলে আমিরুল ইসলাম তাকে ছেড়ে দেয় ।

 

পরবর্তীতে এই ঘটনা জানাজানি হলে, স্থানীয় একজন ফেসবুক ব্যবহারকারী Songram S (একাকীত্ব) নামের ফেসবুক আইডি থেকে ভুক্তভোগী শিশুর সাক্ষাৎকারের ভিডিও প্রচার করেন । পরবর্তীতে ভুক্তভোগীর বাবা এই ঘটনা স্থানীয় এক রাজনৈতিক নেতাকে জানালে নেতারা স্থানীয় মধু নামের ব্যক্তির বাড়িতে শালিসী বৈঠকের মাধ্যমে আপোষ মীমাংশা করেন এবং ভুক্তভোগীর বাবার থেকে সাদা কাগজে সাক্ষর করিয়ে নেন।

 

ভুক্তভোগীর সঙ্গে থাকা শিশুটি জানান, ছাদে খেলার সময় অভিযুক্ত ব্যক্তি তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে টেলিভিশনে অশালীন ভিডিও চালিয়ে দেখতে বলে । এরপর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে পাশের কক্ষে নিয়ে গেলে সে বারান্দায় চলে আসে । কিছুক্ষণ পর ভুক্তভোগীর চিৎকার শুনতে পান এবং পরে ভুক্তভোগী কক্ষের বাইরে আসলে তারা দ্রুত বাড়ি ফিরে আসে ।

 

এলাকাবাসী জানান, শালিসী বৈঠকের মাধ্যমে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছে । তাদের দাবি, ধর্ষণকারী অথবা ধর্ষণচেষ্টাকারীর সঠিক বিচার না হলে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকবে । তাই দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা । এ ঘটনা জানতে অভিযুক্ত আমিরুল ইসলাম আমিরের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি ।

 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, এ বিষয়ে তিনি অবগত নন এবং এখনো কেউ থানায় কোনো অভিযোগ দেননি । তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।