Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
জেলার খবর

খোকসায় প্রাণঘাতী পার্থেনিয়ামের ভয়ংকর বিস্তার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
খোকসায় প্রাণঘাতী পার্থেনিয়ামের ভয়ংকর বিস্তার

কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ও হিজলাবট আদর্শ গ্রামে ক্ষতিকর আগাছা পার্থেনিয়ামের ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে। এই আগাছা কৃষিজমি, গোচারণভূমি এবং বসতবাড়ির আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য রয়েছে হুমকির মুখে।

 

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার ধার,বসতবাড়ির আশেপাশে ও ফসলি জমিতে ব্যাপকভাবে বেড়ে উঠেছে ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম । বছরের পর বছর এই আগাছা দেখে থাকলেও অনেকেই জানেন না এর ক্ষতিকর দিকগুলো।

 

এবিষয়ে স্থানীয়রা জানান, অনেক আগে থেকেই জমি ও বসতবাড়ির আশেপাশে সাদা ফুলযুক্ত এই আগাছা দেখা যায় । প্রতি বছর চাষাবাদের সময় এই আগাছা কেটে ফেলা হলেও পরবর্তীতে আবারো এটি জন্মাতে দেখা যায় । এই আগাছা মানুষ ও গবাদি পশুর জন্য মারাত্বক ক্ষতিকর হলেও কোন ভাবেই নিমূল করা যাচ্ছে না বলে জানান তারা ।

 

খোকসা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, ফসলি জমি, গবাদিপশু ও মানবদেহের জন্য ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম নিমূলে এবং সচেতনতা বৃদ্ধি লক্ষে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।