Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ। ৩০ নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শোমসপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, হিজলাবট এলাকার (আদর্শগ্রাম) মো. নজরুল ইসলামের ছেলে তাসলিম শেখ (২৮), খোকসা চরপাড়ার মো. ইসলাম আলী শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৪০), দেবিনগরের মো. মজনু শেখের ছেলে মো. রোকন শেখ (২৬)।

 

খোকসা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন শোমসপুর গ্রামে জনৈক আনোয়ার আলীর (কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র) লিচু বাগানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়।

 

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোকসা চরপাড়া গ্রামের মৃত তেছেম আলী মন্ডলের ছেলে মো. সিরাজুল ইসলামকে (৪২) আটক করা হয়। এতথ্য পুলিশ মিডিয়া খোকসা গ্রুপ থেকে জানা গিয়েছে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।