Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
জেলার খবর

খোকসায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খোকসায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কৃষিই সমৃদ্ধি' এই শ্লোগানকে সামনে রেখে ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার খোকসায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার(১৬'মার্চ) সকাল সাড়ে ১০ টায় খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আজম, জিল্লুর রহমানসহ অনেকই।

 

মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে। এই স্টলে বিভিন্ন৷ ধরনের ফসলের প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।