Friday, 30 October 2026
শিরোনাম
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান
জেলার খবর

খোকসায় আগুনে পোড়ানো হলো শহীদ জিয়া-খালেদা ও তারেক রহমানের ছবি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খোকসায় আগুনে পোড়ানো হলো শহীদ জিয়া-খালেদা ও তারেক রহমানের ছবি

কুষ্টিয়ার খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির মুখ ও চোখ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

২ মে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির অফিসে টাঙানো ছবিতে এই মুখ এবং চোখ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর বাজারের টিনশেড ঘরে ৪নং ওয়ার্ড বিএনপির অফিসের কার্যক্রম পরিচালিত হয়। অফিস তালাবদ্ধ থাকে না। ওই অফিসে খোকসা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ আমজাদ হোসেনের অনুসারী সাবেক ৪নং ওয়ার্ড মেম্বার মো. শহিদুল ইসলাম তার লোকজন নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

 

অজ্ঞাতনামা ব্যক্তিরা গভীর রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর ছবির মুখ এবং চোখ পুড়িয়ে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘাত এড়াতে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।