Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
এক্সক্লসিভ

খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ তরুণকে পুলিশে দিল জনতা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ তরুণকে পুলিশে দিল জনতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় নেত্রকোনার ১৫ জনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে তাদের আটক করে পাকুন্দিয়া পুলিশের তুলে দেন স্থানীয়রা।

 

আটকরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। এ ছাড়া আটকদের মধ্যে একজন কিশোর রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস খেতে আসেন লোকজন। খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মটরসাইকেলে করে ওই ১৫ যুবক খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন।

 

খেজুরের রস খাওয়া শেষ করে সেখান থেকে ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে থাকেন।

 

এটি শুনে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবককে থানায় নিয়ে যায়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জনগণ ওই যুবকদের আটক করে।

 

পুলিশ তাদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।