Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়েছে : মেডিকেল বোর্ড

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ছড়িয়ে পড়েছে : মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। এই ইনফেকশন হার্ট ও ফুসফুসেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানোর সময় এ কথা বলেন তিনি।

ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন হয়েছে। হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছে। আগামী ১২ ঘণ্টা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া ঠিক কতোদিন হাসপাতালে ভর্তি থাকবেন, তা এখনই বলা যাচ্ছে না। শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডা. জাহিদ।

 

এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এরও আগে, গত ১৫ অক্টোবরও হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।