Monday, 26 October 2026
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন
এক্সক্লসিভ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুল্যান্স অবতরণ করবে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় পৌঁছানোর অনুমতি পেয়েছে।

বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল গণমাধ্যমকে জানান, ‘বিমানটির মঙ্গলবার সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। বর্তমানে শিডিউল অনুযায়ী, এটি প্রায় ১৩ ঘণ্টা পর রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।’

তিনি জানান, তবে মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং রোগীর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে উড্ডয়নের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এই এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে আনা হচ্ছে। বিমানটি চার্টার করার ক্ষেত্রে কাতার সরকার পৃষ্ঠপোষকতা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।