Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খাটের ওপর পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

admin • 10 Jul 2025, 10:17 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খাটের ওপর পড়েছিল যুবকের গলাকাটা মরদেহ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাকিব হাসান (২০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাকিব হাসান ওই এলাকার মো. আব্দুস ছালামের ছেলে।

 
নিহতের চাচা রফিকুল ইসলাম বলেন, রাকিবের বাবা-মা ঢাকায় একটি খামারে কাজ করেন। রাকিবও সেখানেই থাকতেন। ঈদের আগে বাড়িতে এসে এরপর আর ঢাকায় ফিরে যাননি। বাড়িতে সে একাই থাকত এবং নিজেই রান্নাবান্না করে খেত। এ অবস্থায় দুপুরে রাকিবের ফুফু ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা। ঘরে ঢুকে খাটের ওপর রক্ত এবং বালিশে ঢাকা অবস্থায় মুখ দেখতে পান।  
এরপর বালিশ সরিয়ে দেখেন, রাকিবের গলাকাটা মরদেহ পড়ে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  
শিউলি আক্তার বলেন, বন্ধুবান্ধবদের লগে আড্ডা দিয়া এলহাই ঘরে থাকতো পোলাডা। কারা মাইর‌্যা থুইয়া গেলো। কোবাইয়া শেষ কইরালছে। কার এমন ক্ষতি হেই করছিল। এতো পাষাণ কারা অইলো, কারা মারলো আমার ভাইস্তারে।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মরদেহের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে, গলাকেটে হত্যা করা হয়েছে। মরদেহের সূরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।