Saturday, 31 October 2026
শিরোনাম
কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার।
জেলার খবর

খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

টানা বৃষ্টি ও ভারী বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার রাস্তায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) ভোর রাতের দিকে খাগড়াছড়ির মহালছড়ি -সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে আটকা পড়েছে যানবাহন।

জানা গেছে, ভারি বৃষ্টিতে ভোর রাতে হঠাৎ পাহাড় ধসে পড়ে সিন্দুকছড়ি পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পশে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়ার যান চলাচল বন্ধ রয়েছে।

মহালছিড় ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে আছে। জালিয়াপড়া যাওয়ার পথে পঙ্খিমুড়ায় এসে আটকা পড়ে আছে মানুষ। এখনো রাস্তা বন্ধ আছে।

অতি বৃষ্টিতে পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ, এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কাতেও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে স্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।