Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্ষমতায় গেলে ১ কোটি বেকারের চাকরি নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল

admin • 15 Oct 2025, 04:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ক্ষমতায় গেলে ১ কোটি বেকারের চাকরি নিশ্চিত করবে বিএনপি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি চাকরি নিশ্চিত করে বেকারত্ব দূর করা হবে। বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।   মির্জা ফখরুল বললেন, আগামী নির্বাচনে এমন ব্যবস্থা থাকবে, যেখানে সবার ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, যেখানে সকল ধর্মের নিশ্চয়তা নিশ্চিত করতে চায়। বিএনপি প্রতিহিংসা চায় না, শান্তি চায়। বিএনপি মহাসচিবের মতে, ভাগাভাগি করে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সকলে একসাথে চলতে চাই, জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়। পিআর ও গণভোট সাধারণ মানুষ বুঝে না। দেশ রক্ষায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলেও দাবি করেন মির্জা ফখরুল।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।