Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন জামালপুরের শিহাব

admin • 25 Apr 2024, 06:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন জামালপুরের শিহাব

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের দেওয়ানগঞ্জের বিশেষ শিক্ষা বিদ্যালয় প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী (প্রতিবন্ধী) শিহাব মিয়া ক্রিকেটে খেলতে শিগগিরই যাচ্ছেন সুদূর অস্ট্রেলিয়ায়। সে উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা নয়াপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। বৃদ্ধ মা ও তিন ভাইয়ের সংসারে দুই ভাই স্বাভাবিক জীবনের মানুষ ও দিনমজুর।

শিহাবের ডান হাতের কোনো আঙ্গুল নেই। বাম হাতেই কাজকর্ম লেখালেখি, খেলাধুলা এবং কম্পিউটার চালায় সে । এইচএসসি পাশ করে এখন সম্পূর্ণ বেকার জীবন যাপন করছে শিহাব। শিহাবকে দেখলে কারো মনেই হবে না তিনি একজন প্রতিবন্ধী। স্থানীয় দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন।

দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম জানান, শিহাব আমার স্কুলের একজন শিক্ষার্থী ছিলো । সে খুব ভালো ছেলে। লেখাপড়া খেলাধুলার প্রতি তার খুব আগ্রহ রয়েছে । তার ডান হাতের কোনো আঙ্গুল না থাকলেও বাম হাতে খেলে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অংশ নিয়ে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে।

প্রধান শিক্ষক জানান, ২০২১ সালে অবাক বাংলাদেশ লিমিটেড ক্রিকেট দলের সদস্য হিসেবে ভারতে হায়দরাবাদে খেলায় অংশ নেয় শিহাব । ওই খেলায় বাংলাদেশ চ্যাম্পিয়ান হয় । ২০২৩ সালে স্পেশাল অলিম্পিক আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে সে । বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের সাথে ক্রিকেট খেলায় অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছে শিহাব।

প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম আরো জানান, ২৫ এপ্রিল বৃহস্পতিবার শিহাব জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের কার্যালয়ে গিয়ে দোয়া চান । এ সময় তার সাথে ছিলেন প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, স্কুলের প্রধান উপদেষ্টা সাংবাদিক খাদেমুল ইসলাম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।