Monday, 26 October 2026
শিরোনাম
ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট
এক্সক্লসিভ

কোরআনের সমাজ কায়েম না হলে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কোরআনের সমাজ কায়েম না হলে দেশে শান্তি ফিরবে না: জামায়াত আমির
দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রচলিত কোনও তন্ত্রমন্ত্র দিয়ে দেশে শান্তি ফেরানো যাবে না।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ইমামদের নেতৃত্বে একটি সোনালি সমাজ প্রতিষ্ঠিত হবে। এদেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।
তিনি বলেন, মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি যখন সমাজেরও ইমাম হবেন তখন সত্যিকারের মুক্তি আসবে। এদেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি ফিরবে না। নবীজী (স.) এর দেখানো পথে ফিরে যেতে হবে।
তিনি আরও বলেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণকরি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।